শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে সমিতির কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এসময় নব-গঠিত আহবায়ক কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বাস মালিক ও বাস শ্রমিক নেতৃবৃন্দ।

গত ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ০৫.৪৪.৮৭০০.০১২.১৬.০০১.২২-১৪৭ নং স্মারকে অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট নব-গঠিত সাতক্ষীরা জেলার বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটি।

উল্লেখ্য, জেলার ৬৪ জন বাস মালিকের আবেদনের প্রেক্ষিতে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যক্রম পরিচালনা, সমিতিভূক্ত বিভিন্ন রুটে সুশৃঙ্খলভাবে বাস-মিনিবাস চলাচল নিশ্চিত করা এবং দ্রæত সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির আহবায়ক ছাইফুল করিম সাবু, সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. আবু নাছের কলারোয়া, মো. শাহিন হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন ঝাউডাঙ্গা, মো. শহিদুল ইসলাম কালু, এ.কে.এম মোতাহারুল হক সজল, শেখ আলমগীর হোসেন, শাহাজান কবীর প্রমুখ।

নব-গঠিত এ আহবায়ক কমিটিকে দায়িত্বভার দেওয়ায় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. নজরুল ইসলাম এবং বাস মালিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা