বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সভা

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন ভবন কার্যলয়ের সামনে জেলা বাস, মিনিবাস, কোচ ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৫৫০) সংগঠনের সভাপতি মো. আরশাদ আলী খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা বাস মালিক সমিতির সদস্য মো. গোলাম মোর্শেদ, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জাহিদ খান, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. জোহর আলী, সদস্য সচিব মো. রমজান আলী, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, শ্রমিক নেতা মো. মন্টু ড্রাইভার, সাহেব আলী, আব্দুর রাশেদ প্রমুখ। উক্ত সাধারণ সভায় ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা এককালীন নগদ অর্থ প্রদান করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যরা মধ্যাহ্নভোজে মিলিত হয়। উল্লেখ্য যে, বার্ষিক সাধারণ সভা শুরুর আগে ভন্ডুল করার লক্ষ্যে কতিপয় একটি স্বার্থান্বেষী সন্ত্রাসী বাহিনী দুষ্কৃতী চক্র শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা ও সংঘর্ষের সৃষ্টি করে।

পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র জিআই পাইপ, লোহার রড ও লাঠি সোটা উদ্ধার করে এবং জব্দ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ও শ্রমিক নেতা হামিদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান