রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মন্দিরে ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ

সাতক্ষীরা জেলা মন্দিরে ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ মে) পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে নাট মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে প্রথম দিনের মহানামযজ্ঞের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের স্ব-স্ব আচার অনুষ্ঠান ভালোভাবে পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার
আবারো ক্ষমতায় যাবে এবং জননেত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জননেত্রী শেখ
হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”

নাট মন্দির প্রাঙ্গণে ষোল প্রহর ব্যাপী মহানামযজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় মহিলা
সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা-উপজেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সহ-সভাপতি স্বপন কুমার শীল, দাশ সনাতন চন্দ্র, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সহ-সম্পাদক সঞ্জীব ব্যাণার্জী, সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ দাস, সাহিত্য সম্পাদক অসীম কুমার দাস সোনা, অডিটর বলাই দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পলাশ দেবনাথ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভিন শাপলা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, জেলা মন্দিরের যুব কমিটির সভাপতি অমিত ঘোষ বাপ্পা, সহ-সভাপতি সঞ্জীব বিশ্বাস প্রমুখ।

প্রথম দিনের মহানামযজ্ঞ হরিনাম বন্দনা করেন খুলনার বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়।
এসময় জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক
নিত্যানন্দ আমিন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন