সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। “অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি” এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী,গণনারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। নারী পুরুষের সমতাপূর্ণ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭০ সালে ৪ঠা এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিরা পরিষদ।

আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী, সংগঠনের সকল শুভানুধ্যায়ী, নাগরিক সমাজ, সংস্কৃতিজন, গনমাধ্যম,গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল,গনতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কর্মরত ব্যক্তি, সংগঠন ও বাংলাদেশের বৃহত্তর নারী সমাজকে যাদের সহযোগীতা ও সমর্থনে মহিরা পরিষদের অর্ধশতাব্দীব্যাপী পথ পরিক্রমন সম্ভব হয়েছে।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম, সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র,অর্থ সম্পাদক হাফিজা খাতুন, আন্দোলন সম্পাদক জোছনা পারভীন সহ বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার নেত্রীবৃন্ধ।

আলোচনা সভায় বক্তারা বলেন আর্থ-সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীর উল্লেখযোগ্য ভুমিকার পরও নারীর প্রতি বৈষম্যের একটি প্রধান কারণ হচ্ছে প্রচলিত, গৎবাঁধা প্রথা ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গী।

পুরুষতান্তিক দৃষ্টিভঙ্গী কাঠামোগত ভাবে এতটাই শক্তিশালী যে নীতি, আইন কর্মসূচি তাকার পরও তা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় বাঁধা প্রদান করছে। সাথে যুক্ত রয়েচে নারী-পুরুষের মধ্যে অসম ক্ষমতা সর্ম্পক। পুরুষতান্তিক সমাজে সকল ক্ষমতা পুরুষের হাতে কেন্দ্রীভূত, সম্পত-সম্পত্তিরত রয়েছে নারীর অধিকারহীনতা, যা নারীকে বৈষম্য এবং সহিংসতার সম্মুখীন করে।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর