শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) জিআইজেড এর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তৈরীতে রুপকল্প ও পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতার প্রয়োজন। সুন্দর একটি পৌরসভা তৈরি করতে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সকলের পরিকল্পিত মতামতের ভিত্তি ও সহযোগিতায় এগিয়ে যেতে হবে।

সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা দিতে দ্রুত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।”এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিও মো. নাজিম উদ্দীন, জিআইজেড এর প্রিন্সিপ্যাল এডভাইজার মো. হামিদুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৗশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন
মিলন, শেখ মারুফ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, অনিমা রানী মন্ডল, নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সরকারি-বেসরকারি, সামাজিক, পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআইজেড’ সিনিয়র এডভাইজার মো. এনামুল হক ও সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার

শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ