রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ৯টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ৯টি পিচ ও আরসিসি
ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে ফিতা কেটে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০১ নং ওয়ার্ডে রফিকুলের বাড়ি হতে মন্দির অভিমুখে ১৫৭৫ ফুট রাস্তা ২৫ লক্ষ ৪৪ হাজার ১শ’১৬ টাকা ব্যয়ে পিচের রাস্তা, পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুরে আকবরের বাড়ি অভিমুখে আবুলের বাড়ি পর্যন্ত ৮শ ৩৬ ফুট আরসিসি রাস্তা ২৫
লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে, পৌরসভার ০৩ নং ওয়ার্ডে ফরহাদ স্টোর অভিমুখে সালেহা আপার বাড়ি পর্যন্ত ১১শ’৪৮ ফুট আরসিসি রাস্তা ৩৬ লক্ষ ২১ হাজার
৫শ’৫ টাকা ব্যয়ে, পৌরসভার ০৪ নং ওয়ার্ডে নুরুল হকের বাড়ি অভিমুখে সরদারপাড়া মসজিদ অভিমুখে আরসিসি ১৬শ’ ৪০ ফুট রাস্তা ৪০ লক্ষ ৭১ হাজার
৪শ’৭৪টাকা ব্যয়ে, পৌরসভার ০৫ নং ওয়ার্ডে কুকরালী ঈদগাহ ব্রিজ হতে রাজুর বাড়ি পর্যন্ত ২৪৯২ ফুট পিচের রাস্তা ২৭ লক্ষ ৪৯ হাজার ৯শ’৯০ টাকা ব্যয়ে ও
এল্লারচর রাস্তা হতে পার কুকরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ২৪৪৩ ফুট পিচের রাস্তা ২৯ লক্ষ ১৬ হাজার ৮শ’৮৫ টাকা ব্যয়ে, পৌরসভার ০৭ নং
ওয়ার্ডে বাঙ্গালের মোড় হতে ইটাগাছা জামে মসজিদ পর্যন্ত ১৮৫৩ ফুট চিপের রাস্তা ৩৭ লক্ষ ২১ হাজার ৮শ’১৯ টাকা ব্যয়ে, পৌরসভারে ০৮ নং ওয়ার্ডে
কামালনগর আবুল কাশেম ভাদোল রোর্ড ৩৭৮৮ ফুট পিচের রাস্তা ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭শ’৮৪ টাকা ব্যয়ে ও পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রোজ গার্ডেন স্কুল থেকে খুলনা রোড মোড় পর্যন্ত পিচের রাস্তা ২৩৯৫ ফুট ৩৬ লক্ষ ৯১ হাজার ১শ ৪৭ টাকা ব্যয়ে পৌরসভার এ ০৯টি রাস্তা নির্মাণ করা হচ্ছে।

রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০৭
নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর,
মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন