শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার মধুমাল্লারডাঙ্গীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা-সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ প্রমুখ।

পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে মিলনের বাড়ি হতে তাজেলের বাড়ি পর্যন্ত ৯৭০ ফুট সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি নির্মাণ হলে ঐ এলাকার চলাচলের সুবিধা পাবে। বর্ষা মৌসুমে ঐ এলাকার জলাবদ্ধতায় চলাচলে পথচারী ও এলাকাবাসীকে দূর্ভোগে ফেলে।

এলাকাবাসীর বহু প্রতিক্ষিত নতুন এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছে দেখে এলাকাবাসী খুবই খুশি। এলাকাবাসী ও পথচারীরা ঐ এলাকার কাউন্সিলর ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।

এসময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন