শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভা চত্বরে  বিল কালেকশন বুথ’র উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার
বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ন্যাশলনাল ব্যাংকের বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার এস.পিও মো. ইলিয়াস ইকবাল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পৌর নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার এস.ইও মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার এফ.ইও পৌরসভার বুথ
ইনচার্জ মো. শরীফ আজম শিমুল প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা
হয়রানী মুক্ত ও সহজতর করতে এখন থেকে পৌরসভায় স্থাপিত ন্যাশনাল ব্যাংকের বুথে পানির বিল, পৌর কর বিল, ট্রেড লাইসেন্স’র বিলসহ বিভিন্ন পৌরসভার সেবার সরকারি খরচ বুথের মাধ্যমে পরিশোধ করা যাবে। এখন আর ব্যাংকে গিয়ে
দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ। অফিস ডেতে সারাদিন বুথের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। বুথের উদ্বোধন শেষে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রসহ কর্মকর্তা ও কাউন্সিলরদেরকে ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার পক্ষ থেকে
ফুলের শুভেচ্ছা জানানো হয়। পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো