বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন: মেয়রে ৫, কাউন্সিলরে ৫৮ ও সংরক্ষিত ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনী আমেজে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সাতক্ষীরা পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, বিএনপি’র মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা মো. নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর রউফ, এর আগে জমা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠুসহ মেয়র পদে ৫জন।

সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১২ জন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০১নং ওয়ার্ডে মো. আব্দুস সেলিম, শেখ জুলফিকার রহমান উজ্জল, হারুন খান (হারু), শেখ রশিদুর রহমান (রশিদ), মো. জুলফিকার আলী ভুট্টো, নূরুল ইসলাম, ০২নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. আহসানুল কাদীর (স্বপন), ০৩নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ আব্দুস সেলিম, মো. আইনুল ইসলাম নান্টা, মো. সুমন রহমান, কামরুল কবীর চৌধুরী (চৌধুরী বাবু), মো. ইব্রাহীম খলিল, ০৪নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন কাজী ফিরোজ হাসান, শেখ আসাদ আহমেদ অনজু, শেখ আফজাল হোসেন (শাওন), ০৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. শাহিনুর রহমান শাহীন, শেখ আনোয়ার হোসেন মিলন, মো. আমিরুল ইসলাম, মো. ফারুক হোসেন সরদার, মো. শহিদুল ইসলাম শহিদ, ০৬নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. কামরুজ্জামান কামু , ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. শফিউর রহমান শফি, মো. সাহাবুদ্দিন, মো. আব্দুল্লাহ আল-মামুন, ০৮নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. শফিকুল আলম বাবু, মেহেদী আলী সুজয়, মো. আনারুল ইসলাম রনি, আব্দুল আনিচ খান চৌধুরী (বকুল), মো. শওকত আলী, ০৯নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন আবিদুল হক মুন্না, সংরক্ষিত ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাজিনা আক্তার (শান্তা), সংরক্ষিত ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন রওশানারা রুবি, ফরিদা আক্তার বানু (বিউটি), মরিয়ম পারভীন।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন উপলক্ষে মোট ৮০জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গত তিন দিনে ৩৩ জনসহ মোট ৭৫ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯/০১/২০২১ তারিখ, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১ তারিখ, ২৭/০১/২০২১ তারিখ প্রতীক বরাদ্ধ এবং ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক