সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান মধু, নতুন সদস্য মশিউর রহমান ফিরোজ, এড. এবিএম সেলিম, প্রভাষক আমিনুর রহমান, আবু সাঈদ, তৌফিকুজ্জামান লিটু, রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমানসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে সকল সংবাদকর্মীদের প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত হলেও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের মাধ্যমে পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেসক্লাবের সংকট নিরসনে দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলে সেই কর্মসূচি আগামী ৭দিনের জন্য স্থগিত করা হয়। তবে এই সময়ের মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান করা না হলে পরবর্তী সভা ৭দিন পর সাতক্ষীরা প্রেসক্লাবেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবকে কতিপয় ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে রাখার পায়তারা চালাচ্ছেন। সাতক্ষীরার সংবাদকর্মীরা সেটি হতে দেবে না। প্রেসক্লাব কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না। প্রেসক্লাব সাতক্ষীরার গণমানুষের আশ্রয়স্থল। যারা বিগত সময়ে জনপ্রতিনিধিদের ম্যানেজ করে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল, বর্তমানে তারাই কতিপয় ব্যক্তিকে ভুল বুঝিয়ে প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিতবিস্তারিত পড়ুন

  • জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ