শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে তিনি সাতক্ষীরা প্রেসক্লাবে আসলে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। একই সাথে সাংবাদিকদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, পেশাগত দিক বিবেচনা করে একে অপরের সাথে বন্ধন রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে যেয়ে একসাথে চলতে হবে। কারণ সাংবাদিকতার পেশা শক্তিশালী না হলে সমাজ ও রাষ্ট্র কাঠামো দূর্বল হয়ে পড়ে। তিনি বলেন, সাংবাদিকতার মানউন্নয়নে শিক্ষাগত যোগ্যতাসহ বেশ কিছু আইনের খসড়া তৈরি করা হয়েছে। বার কাউন্সিলের নিয়মের মতো সাংবাদিকদেরও একটি আইনের মধ্যে রেখে পেশাগত দক্ষতা বাড়ানোর কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এটি কার্যকর হবে। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশাকে কলুষিত করা যাবে না। স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে পেশাটিকে পালন করতে হবে। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করার ও সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাতক্ষীরা প্্েরসক্লাবের ভিআইপি রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, নির্বাহি সদস্য আব্দুল গফুর সরদার, আক্তারুজ্জামান বাচ্চু, মুহাঃ জিল্লুর রহমান, আমিরুজ্জামান বাবু, সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান,এম জিল্লুর রহমান,ইব্রাহিম খলিল, আব্দুল আলীম,মীর আবু বকর, এস এম রেজাউল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আল ইমরান, মামুনুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রোনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।
মতবিনিময় সভা শেষে তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের তৃতীয় তলায় যান। এসময় আবেগঘন হয়ে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ,কে,এম আব্দুল হাকিম বলেন, পৌরদীঘির নান্দনিক দৃশ্য তাঁকে মুগ্ধ করেছে। এমন একটি সুন্দর স্থানে প্রেসক্লাব নির্মিত হওয়ায় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে প্রেসক্লাবকে আরো সুন্দর ও আকর্ষনীয় করে গড়ে তোলার জন্য আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী