শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি মাহাবুব, সম্পাদক নাসির

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু। নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব উল্লাহ ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস পেয়েছেন ২৮ ভোট।

সহ সভাপতি পদে মাও: মো. মিজানুর রহমান ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দীন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ আজাদ হোসেন পেয়েছেন ৪২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নাহিদ সুলতান শাহিন পেয়েছেন ৪৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১৮ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. হাফিজুর রহমান ৫৭ ভোট, মো. সামছুর রহমান ৬১ ভোট, মোবাশ্বেরুজ্জামান (টুটুল) ৭৪ ভোট, আব্দুল্লাহ আল মামুন (সাচ্চু) ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক পদে মো. মোহায়মেনুল আলম (মারকোচ), দপ্তর সম্পাদক পদে আল আমিনুর রশিদ, অডিটর পদে মো. আল মাহমুদ, কোষাধ্যক্ষ পদে শাহাজান আলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী