মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

‘বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করছে। বঙ্গবন্ধু জন্মশতবর্ষকে সামনে রেখে এই মহেন্দ্রক্ষনকে সামনে রেখে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে চাই। আর সেজন্য আমাদের সকলকে দেশের উন্নয়নে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন করে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা গড়তে। তার সেই স্বপ্ন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবে রূপ দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।’

শুক্রবার (২৬ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম। প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দিবস উৎযাপন কমিটির আহবায়ক হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যাণার্জি, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়।

সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাহানা মহিদ, নাজমুন আসিফ মুন্নী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, মাছুদুর জামান সুমন, দিলীপ কুমার দেব, মনিরুল ইসলাম মনি, আমিনুর রশিদ, হাফিজুর রহমান মাছুম, শফিউল ইসলাম খান, আসাদুজ্জামান, সাপ্তিাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মো. আবুল কালাম, এম রফিক, শহিদুল ইসলাম, স.ম তাজমিনুর রহমান টুটুল, খন্দকার আনিসুর রহমান, এসএম রেজাউল ইসলাম ডা. মহিদার রহমান, গোপাল কুমার মন্ডল, মীর আবু বক্কর, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী, মেহেদী আলী সুজয়, মো. বেলাল হোসাইন, এসকে কামরুল হাসান, আয়ুব হোসেন রানা, প্রেসক্লাব সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা