সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আ.লীগের আলোচনা সভা ও আনন্দ মিছিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহবানে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় দলীয় ব্যাণার ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়।

জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল নিয়ে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়।

পরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে ফজলুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ¦মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মুহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, কৃষি বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফসার আলী, জেলা আওয়ামীলীগের সদস্য এস.এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, মো. শাহাজান আলী, মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা