সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন

সাতক্ষীরার কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় আর ভালোবাসায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ শুক্রবার দিনভর বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নে সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। বিভিন্ন শহীদ মিনার, শহীদবেদি ও স্মৃতিস্তম্ভ, গণকবর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে পুষ্পার্ঘ অর্পন করা হয়। শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা দেয়া হয় শহীদদের পরিবারের সদস্যদের ও বীর মুক্তিযোদ্ধাদের।

প্রত্যুষে কলারোয়া কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’ পাদদেশে একে একে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, কলারোয়া প্রেসক্লাবসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠন, কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ কলেজ, কাজীরহাট কলেজ, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল,কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল,সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক ইন্সটিটিউটসহ বিভিন্ন সামজিক, অরাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ-প্রতিনিধি এবং বিভিন্ন বয়সীর সাধারণ মানুষরা।

পরে সারাদেশের সাথে একসঙ্গে কলারোয়া ফুটবল মাঠে হাজারো মানুষের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অবমুক্ত করা হয় শান্তির প্রতীক পায়রা। মূল ডায়েসে দাড়িয়ে কলারোয়াবাসীর প্রতি লিখিত ভাষন দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা। এরপর থানার এস আই সোহরাব হোসেনের নেতৃত্বে মার্চ পাস্টের সকালের কর্মসূচী শেষ হয়। উপজেলা অফিসার্স ক্লাবে শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা।

পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়,শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। বিকালে উপজেলা প্রশাসন ও সূধীজনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে, উপজেলার কাজীরহাট কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, কামারালী হাইস্কুল ও মাদ্রাসা, সরসকাটি হাইস্কুল,ধানদিয়া হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান