শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন হস্তান্তর

সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় টাউন স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের সভাপতি
আলহাজ শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য টাউন স্পোটিং ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দীন আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য
সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ৪ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন অতিথিদের মাধ্যমে সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাব কর্তৃপক্ষ হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, কবিরুজ্জামান রুবেল, কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের দপ্তর সম্পাদক সরোজ কুমার দে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন