বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি গাজী মোক্তার হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাংবাদিক জাতির বিবেক আপনার সাতক্ষীরার উন্নয়ন নিয়ে ভালো ভালো দিকগুলো আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি সিনিয়ার সাংবাদিক বরুণ ব্যানার্জী।

সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের কমিটি মেয়াদ শেষ হওয়ায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৫ নতুন কমিটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনকে সভাপতি ও দৈনিক মুক্ত খবর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো.মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক নির্বাচন করে কমিটিতে অন্যান্যরা হলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার মো.শাহাজান আলম সহ-সভাপতি, দৈনিক একুশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো.জাহিদুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক, দৈনিক প্রভাতী খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো. আজহারুল ইসলাম কোষাধক্ষ্য, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো. মামুন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ওমর ফারুক বিপ্লব দপ্তর সম্পাদক, দৈনিক ৭১ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম সাগর কার্যনির্বাহী সদস্য, দৈনিক বাংলার দূত পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. ওবাইদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা সদর প্রতিনিধি মো. শিমুল হোসেন বাবু কার্যনির্বাহী সদস্য, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য, দৈনিক দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপ-সম্পাদক মো.মাজহারুল ইসলাম কার্যনির্বাহী সদস্য।

গণমাধ্যম কর্মীদের সংগঠন সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এ সময় কমিটি গঠনে ক্লাবের সকল সদস্য এবং অনন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সদস্য দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মো. শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন