শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

আবুল কাসেম: শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে প্রেসক্লাবের সামনে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষন কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসান।

মানববন্ধনে সাংবাদিক,উন্নয়ন ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।

বক্তারা শহীদ আনোয়ার হোসেনকে ভাষা শহীদ হিসেবে রাস্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

সাতক্ষীরার বুধহাটা গ্রামের বাসিন্দা শহীদ আনোয়ার হোসেন খুলনা বিএল কলেজে পড়ার সময় ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৪৮ সালের ১১ মার্চ তৎকালিন গান্ধী পার্কে তিনি ভাষা আন্দোলনের ইশতেহার পাঠ করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন। ১৯৪৯ সালে তাকে আবারও গ্রেপ্তার করে রাজশাহী কারাগারে নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে জেলখানার খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। এতে আনোয়ার হোসেনসহ ৭ জন নিহত হন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হলেও আনোয়ার হোসেনের রাস্ট্রীয় কোন স্বীকৃতি মেলেনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ