বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন : সভাপতি মোক্তার, সম্পাদক মনি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দুই বছর মেয়াদী ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের সার্কিট হাউস মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মাসিক সভায় ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনকে সভাপতি ও জাতীয় দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।

এছাড়া নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন দৈনিক দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার মো. শাহজাহান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক একুশের বাণীর জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা সদর প্রতিনিধি মো. শিমুল হোসেন বাবু, কার্যকরী সদস্য দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার অ্যাড. নজরুল ইসলাম, কার্যকরী সদস্য জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার মো. আজহারুল ইসলাম, কার্যকরী সদস্য দৈনিক সাতনদী পত্রিকার নব কুমার দে, কার্যকরী সদস্য আজকের সাতক্ষীরার শেখ মনিরুজ্জামান ও কার্যকরী সদস্য জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাশ।

সভায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক ও গঠণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২