শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের পুরুষ শিকারী হোসনেয়ারাকে আটক করেছে পুলিশ

সাতক্ষীরা শহরে অর্থ লোভী পুরুষ শিকারী হোসনেয়ারা খাতুন নামের এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার মাগুরা গ্রামের আহসানউল্লাহ নামের এক যুবককে মারপিটের পর আটকে রেখে ৬০ হাজার টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার পিতা পল্লী চিকিৎসক মো. আশরাফ আলীর দেওয়া মামলার প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর বিকালে পুলিশ ওই নারীকে আটক করে।

ভুক্তভোগী আহসানউল্লাহ নামের ওই যুবক অভিযোগ করে বলেন, হোসনেয়ারা খাতুন কালীগঞ্জের কাশিবাটি নলতা এলাকার মৃত মহিউদ্দিন খানের মেয়ে। হোসনেয়ারার স্বামী শ্যামনগরের পদ্মপুকুর গ্রামের সিরাজুল ইসলাম সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকায় ঘরভাড়া করে নিজে উপস্থিতিত থেকে স্ত্রীকে দিয়ে একাধিক পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছে বহুদিন ধরে।

আহসানউল্লাহ আরও বলেন, হোসনেয়ারার একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বিয়ে ও করেছে বহু পুরুষের সাথে। আমাকেও প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করে। পরে আমাকে আটকে রেখে ও মিথ্যা মামলা দিয়ে মিমাংসার কথা বলে দফায় দফায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি বলেন, হোসনেয়ারা ও তার স্বামী সিরাজুল ইসলাম আমার কাছে গত কয়েক দিন ধরে টাকা চেয়ে আসছিলো। টাকা না দেওয়ায় গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে কাটিয়া লস্কারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে দিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা হোসনেয়ারার ছেলে তানভীর আহম্মদ, স্বামী সিরাজুল ইসলাম ও হোসেনে আরা নিজে আমাকে পথের মাঝে আটকে টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায় তারা আমাকে ধারলো দা দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় ৩টি স্থানে গভীর ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। এসময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলাকারীরা এ সময় আমার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি চেকের পাতা ছিনিয়ে নেয়।

এঘটনায় গত ১৩ ডিসেম্বর আমার পিতা মো. আশরাফ আলী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানয় তিনজনকে আসামি করে হত্যা চেষ্টা ও ছিনতাই মামলা করেন। এমামলার তিন নাম্বার আসামি হোসনেয়ারাকে আটক করলেও বাকি দুই আসামিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
সূত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন