সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরে দিনে দুপুরে চুরি

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলালের ভাড়াটিয়ার ঘর থেকে দিনে দুপুরে ঘরের দরোজা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। এসময় নগদ একলক্ষ টাকা, সাড়ে ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা ।

সোমবার (৬ মার্চ) সকাল ১০ থেকে ১১ টার মধ্যে যে কোন সময়ে শহরের রেজিস্ট্রি অফিস এলাকায় এঘটনা ঘটে।

বাড়ির মালিক ও জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আমি বসবাস করি। যার একপাশে জেলা প্রশাসকের বাসভবন, জেলা ও দায়রা জর্জের বাসভবন, নতুন এনএসআই অফিস, অপরদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়, আছে জেলা রেজিস্ট্রার অফিস। এতো গুরুত্বপূর্ণ এলাকা সত্ত্বেও কিভাবে দিনে দুপুরে আমার বাড়ির নিচ তলায় ভাড়াটিয়ার ঘরের দরোজা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হলো সেটা ভাববার বিষয়। আমরা উদ্বিগ্ন, উৎকন্ঠার মধ্যে বসবাস করছি। জেলার একজন সচেতন ও নাগরিক নেতা হিসাবে প্রশাসন ও আইন শৃঙ্খলার দ্বায়িত্বে নিয়োজিতদের আরো সজাগ হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

বাড়ির ভাড়াটিয়া ও চেরিশ ফিড কোম্পানির জেলা মার্কেটিং ম্যানেজার মো. আতাউর রহমান বলেন, সোমবার সকালে যশোরে কোম্পানির কাজের উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখানে সকাল ১১ টার দিকে স্থীর ফোন পেয়ে দ্রুত বাসায় চলে আসি। এসে দিকে বাসার প্রধান দরোজার ছিটকানি ভাঙ্গা এবং ঘরের ভিতরে থাকা আলমারিসহ অন্যান্য আসবাবপত্র এলোমেলো ফেলানো। চোরেরা আমার দুটি সোয়ার ঘরে থাকা দুটি আলমারি ও শোকেস ভেঙে নগদ একলক্ষ টাকা ও সাড়ে ৬ ভরির ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তারমধ্যে আছে নেকলেস, গলার চেইন, হাতের বালা, কানের দুলসহ অন্যান্য মূল্যবাদ জিনিসপত্র।

সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সে অনুযায়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো. ফকরুল আলমকে অবহিত করেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা