বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি সাতক্ষীরার মানুষের চাওয়া পাওয়া ও আশা অহংকার প্রতিফলন ঘটাতে ঘটাতে চায়। “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। ইনশাল্লাহ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন চাইলে বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ঘোনা বাজার সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহরাব হোসেন, সামির শোয়েব, আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লুৎফুল আলম খোকনসহ

অসংখ্য দলীয় নেতা কর্মী, বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী অফিস উদ্বোধন কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী সভায় রূপ নেয়। সাধারণ ভোটার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন