শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের হাওয়াল খালি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কলারোয়া

“মাদক না বলি ফুটবল কে হ‍্যাঁ বলি” এই স্লোগান কে সামনে নিয়ে। সাতক্ষীরা সদরের হাওয়ালখালী শহীদ হাফিজ মুনছুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায়, জামতলা ফুটবল একাদশকে হারিয়ে কলারোয়া ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করেছে।

বুধবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে, শহীদ হাফিজ মুনছুর স্মৃতি সংঘের আয়োজনেও হাসানুজ্জামানের সার্বিক ব‍্যবস্হাপনায়, কলারোয়া বনাম জামতলার মধ্যকার খেলা শুরুর ৮ মিনিটে কলারোয়া ফুটবল একাদশের ১৭ নং জার্সিধারী খেলোয়ার বাবু একটি গোল করে দলকে এগিয়ে নেয়,১৪ মিনিটে জামতলার ১১ নং জার্সি ধারী খেলোয়ার তাহের গোল করে খেলায় সমতা ফিরিয়ে মধ‍্যবিরতীতে যায়।

বিরতির পর খেলা শুরুর ১৫মিনিটে কলারোয়ার ১০নং জার্সি ধারী খেলোয়ার শামীম গোল করে ব‍্যবধানবাড়ান,১৮মিনিটে প্লানট্রি শটে জামতলা গোল করে আবার ও সমতা ফিরিয়ে সরাসরি ট্রাইব্রেকারে ৫—৪ গোলে কলারোয়া জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হুদা। তাকে সহযোগিতা করেন সাইদুর রহমান ও ইকরামুল। শ্রাবণের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আগামী শনিবার একই মাঠে ফাইনালে কলারোয়া বনাম কেঁড়াগাছি ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন, আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ