শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলার ৪নং ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ফেব্রুয়ারি) বিকালে ঘোনা
বাজার সংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
রহিল উদ্দিন সরদারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি
বলেন,“ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ
হাসিনা বলেছেন, তৃণমূলের নেতা কর্মীরা আমার আসল শক্তি। ১৯৮১ সালে
তৃণমূলের মানুষ আমাকে গ্রহণ করেছিল। যারা বঙ্গবন্ধুকে ভালবাসতো সেই
তৃণমূল নেতা-কর্মীরা আমাকে সানন্দে গ্রহণ করেছিল। আমার সকল কাজে তৃণমূল
নেতা-কর্মীদের অগ্রাধিকার দিয়ে থাকি। কম্বল, ঢেউটিন, ঐচ্ছিক ফান্ডসহ সকল
কর্মকান্ডে ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে তালিকা করে প্রদান করি। তিনি
আরো বলেন, দলের জন্য নিবেদিত প্রাণ, যারা দলকে ভালবাসে তারা যেন ইউনিয়ন
আওয়ামী লীগের নতুন কমিটিতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি
এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ
ইজাজ আহমেদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সদর
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান
অসলে, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক
শেখ শফি উদ্দীন শফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.  সুমন হোসেন
প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ
মাহফুজুর রহমান, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, সদর  উপজেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক
সম্পাদক রোখসানা পারভীন প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল