শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: বদলী জণিত কারণে বিদায়ী সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, তথ্য আপা হীরা খাতুন, স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।

সহকারি শিক্ষক সুকুমার সরকার, ফয়জুল হক বাবু, অনিমেষ সরকার ও ডালিয়া সুলতানা প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল বলেন, “সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা সাতক্ষীরায় তার কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে পরিশ্রম করেছেন।

তিনি তার উপর সরকারি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মানুষদের অত্যন্ত আপন করে নিয়েছিলেন। যেকারণে তিনি সাতক্ষীরা থেকে বদলী হয়ে গেলেও সাতক্ষীরা সদর উপজেলাবাসী তাকে সারাজীবন মনে রাখবে বলে আমি মনে করি।” এসময় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ