বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর জাতীয় পার্টির সম্মেলন ।। সভাপতি তপন ও সম্পাদক বিপুল

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে শহরের মিনি মার্কেটের দক্ষিণ পাশে সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু।

এসময় তিনি বলেন, ‘রাজনীতিতে কর্মীদের মূল্যায়ন না করলে কখনো নেতা হওয়া যায়না। বঙ্গবন্ধু-এরশাদ এখন আর নেই। কিন্তু জাতীয় পার্টি এখনও বেঁচে আছে। আবেগ দিয়ে কখনও দল হয় না, মানুষ শান্তি চায়, সন্ত্রাস চায়না, দুবেলা খেতে চায়। সাতক্ষীরায় সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ৪টি আসনেই বিজয়ী হবে। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য্য ধারণ করুন- পরিবর্তন আসবেই। সেটা আজ না হোক কাল। আল্লাহর উপর ভরসা রাখলে আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে পাবে জনগণ। বর্তমান সময়ে রাজার নীতিটাকে বাস্তবায়নের মতো রাজনৈতিক নেতা নেই। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে জাতীয় পার্টির দুর্গ গড়ে তুলতে হবে। যুবলীগ সন্ত্রাসী করছে এবং ছাত্রলীগ টেন্ডারবাজি করছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবীদের জাতীয় পার্টিতে কোন স্থান নেই। হিংসা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে যতোদিন পরিহার না হবে ততোদিন বাংলাদেশে শান্তি ফিরে আসবে না।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও তালা উপজেলার সভাপতি সাংবাদিক ও সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির ক্রীড়া সংম্পাদক বদরুজ্জামান বদু, জেলা যুব সংহতির দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম ডাবলুসহ জেলা, উপজেলা ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন।

সম্মেলনে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

এ কমিটির সভাপতি হলেন মো. আনোয়ার জাহিদ তপন, সহ সভাপতি আব্দুল মালেক, আবদার রহমান ঢালী, শামসুর রহমান সোনা, ইব্রাহিম হোসেন, মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শাহাজাহান আলী (ছোট বাবু), আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবেদার রহমান, শামিম কবির, অর্থ সম্পাদক শেখ নাঈম হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো. এরশাদ আলী, প্রচার সম্পাদক আব্দুস সবুর সরদার, যুগ্ম প্রচার সম্পাদক কানাই সাহা কানু, দপ্তর সম্পাদক বদরুজ্জামান, যুগ্ম দপ্তর সম্পাদক ডা. আমিনুর রহমানসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন