সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২২ মে

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২২ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির মোট ভোটার সংখ্যা ১০১ জন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট প্রদান করতে আহŸান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন শেখ মাহাবুব উল্লাহ ও মোঃ রুহুল কুদ্দুস। সহ সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন জি.এম আব্দুর রহিম, মো. রফিকুল ইসলাম ও মাও: মোঃ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোঃ নাসির উদ্দীন ও শেখ আজাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাহিদ সুলতান শাহিন ও মোঃ মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মো. আবু হাসান ও জাহাঙ্গীর আলম মুন্না। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোঃ হাফিজুর রহমান, শেখ আমজাদ হোসেন, মোঃ সামছুর রহমান, মোবাশে^রুজ্জামান (টুটুল), আব্দুল্লাহ আল মামুন (সাচ্চু)। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক মো. মোহায়মেনুল আলম (মারকোচ), দপ্তর সম্পাদক আল আমিনুর রশিদ, অডিটর মোঃ আল মাহমুদ, কোষাধ্যক্ষ শাহাজান আলী।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম শাওন, যিনি বিগত নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা রাখেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনও নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সমিতির নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষার অঙ্গীকার করছেন।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ