শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা
সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩
অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের খেলার মাঠে
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন
ও বেলুন-ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে
এমপি রবি বলেন, “পড়াশোনার পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প
নেই। খেলাধুলা দেহ ও মনকে সতেজ রাখে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে
হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশকে উন্নয়নশীল দেশের
কাতারে আনতে সক্ষম হয়েছেন। প্রজন্মের পর প্রজন্মকে বাংলাদেশের সঠিক
ইতিহাস জানাতে হবে। বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে
শিক্ষকরাই তুলে ধরতে পারে। মাদক, সন্ত্রাস, জঙ্গী ও বাল্যবিবাহ মুক্ত
একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার
লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরা গড়ার স্বপ্ন
দেখি। নান্দনিক সুন্দর সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। যার নিরলস
পরিশ্রমে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের কাতারে
দাঁড়িয়েছে সেই মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা
কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত
কুমার সরকার, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, হাবিবুল
হুসাইন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান
শিক্ষক মো. আব্দুল হামিদ, প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মো.
সিরাজুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর
রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী রীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর
বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো.
আব্দুর রউফ, আবুল হাসান, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ মোবাশশেরুরর রহমান,
কানাইলাল মজুমদার, গাজী মোমিন উদ্দীন প্রমুখ। অপরদিকে বিকালে সাতক্ষীরা
সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ
হুমায়ুন কবির বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে
অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময়
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত
ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, সহকারি শিক্ষক কাবিজুল ইসলাম ও শিক্ষক
নার্গিস আরা।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত