বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিউম্যানিটি ফার্স্টের উদ্যোগে

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাচীরে ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন

‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, দরকারি জিনিস এখান থেকে নিয়ে যান’- এই স্লোগানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষের শীত বস্ত্রের প্রয়োজন মেটাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্টে’র উদ্যোগে সাতক্ষীরায় ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন প্রাচীরে ‘হিউম্যানিটি ফার্স্টে’র পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এই ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক মহিতোষ কুমার নন্দী, অফিস সহকারী ফারুক হোসেন ও মফিজুল ইসলাম, সংগঠনের স্বেচ্ছাসেবক আসাউর রহমান, মেহেদী হাসান, শেখ শাকিল হোসেন, রুহুল আমীন, শুভ প্রমূখ।

সংগঠনের স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ বলেন, বাড়িতে থাকা অব্যবহৃত পোশাক এখানে স্বেচ্ছায় রেখে যাবেন এবং যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এতে মানুষের শীতের কষ্ট দূর হতে পারে। সমাজের অবহেলিত, অস্বচ্ছল মানুষের জন্য কিছু করতেই সংগঠনটির এই ক্ষুদ্র প্রয়াস।

ইতোমধ্যে ‘হিউম্যানিটি ফার্স্ট গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য, দুস্থ, অসহায় মানুষের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প, এতিমদের শিক্ষার ব্যয়ভার বহন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে ‘মানবিক স্কুল’ করে দক্ষিণ খুলনা অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!