বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং নবীন বরণ

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। ভারত আমাদের প্রতিবেশি রাস্ট্র। যুক্তিযুদ্ধে তারা আমাদের অনেক সহযোগিতা করেছে। তাদের এ ঋণ কখনও শোধ করা যাবেনা। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজ শেষ করে আজ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। যারা দেশের স্বাধীনতা চাইনি সেই স্বাধীনতা বিরোধী চক্র আজো চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, চীফ ইন্সট্যাক্টর (ননটেক) ড. এম.এম নজমুল হক, চীফ ইন্সট্যাক্টর ইলেকট্রনিক্স প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, চীফ ইন্সট্যাক্টর আরএসি প্রকৌশলী কল্লোল রায়, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, বিপ্লব কুমার দাস, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্যুরিজম বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক আলী।

সকালে খুলনা রোড মোড়ে ও সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে খেলা-ধূলার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস