বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের কমিটি গঠন ।। আহবায়ক সুভাষ চৌধুরী, সদস্য সচিব শরিফুল্লাহ কায়সার সুমন

সাতক্ষীরায় নবীন ও প্রবীন সংবাদকর্মীদের নিয়ে গঠিত হলো ‘সাংবাদিক ঐক্য’।
জেলার সাংবাদিকদের আশা আকাংখা এবং জনগনের মুক্ত কথার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই কমিটি।

এর লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নানাভাবে নির্যাতিত জনগনের কথা তুলে ধরা এবং একইসাথে জেলার কর্মরত সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে গণমাধ্যমগুলিকে আরও প্রাণবন্ত করে তোলা।

বৃহস্পতিবার শহরের পলাশপোল গুড়পুকুর মোড় এলাকায় ‘সাংবাদিক ঐক্য’র কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৭ সদস্যের এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

এতে অন্তর্ভূক্ত হয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক বহুবারের সভাপতি, সাধারণ সম্পাদক, পত্রিকার সম্পাদক এবং অন্যান্য দৈনিক ও টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীরা।

‘সাংবাদিক ঐক্য’র এই কার্যালয়ে এখন থেকে নিয়মিতভাবে সাংবাদিকরা বসে পেশাগত কাজ করবেন।

জেলার বিভিন্ন স্থানে কর্মরত সংবাদকর্মীরা সাংবাদিক ঐক্যের সদস্যপদ নিয়ম অনুযায়ী গ্রহণ করতে পারবেন বলে ঘোষণা দেওয়া হয়।

উপস্থিত সংবাদকর্মীদের প্রস্তাব অনুযায়ী সাতক্ষীরার ‘সাংবাদিক ঐক্য’র আহবায়ক হয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভির সুভাষ চৌধুরী।
কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দেশ টিভি ও দেশ রুপান্তরের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

কমিটির অপর ১৫ সদস্য হলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ (সম্পাদক, দৈনিক কালের চিত্র), সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম (দৈনিক পত্রদূত), সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি (দৈনিক ইত্তেফাক ও ইটিভি), সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (চ্যানেল আই), সাবেক একাংশের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী (আরটিভি), সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠর মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবরের রুহুল কুদ্দুস, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, দৈনিক কালের কন্ঠর মোশাররফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার আবুল কাশেম, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল, দৈনিক প্রবাহর এ্যাড. খায়রুল বদিউজ্জামান ও বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ।

এর আগে দৈনিক যুগান্তরের সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সাধারণ সভা।
সভায় কমিটি গঠন করা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় সাংবাদিকরা বলেন, সাতক্ষীরা জেলার পাঠক সমাজ অনেক খবরের আকাঙ্খায় থাকে। তারা এসব খবর গণমাধ্যমে দেখতে চায়। বর্তমান অবস্থায় তাদের মতামত কাঙ্খিতভাবে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে না।
এমন অবস্থায় সাংবাদিক ঐক্য জনগনের এই চাহিদা মেটাতে এগিয়ে আসবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কথা তুলে ধরা হবে।

সাধারণ সভায় উপস্থিত সদস্য সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক ঐক্যকে জেলার মানুষের আশা আকাঙ্খার অন্যতম ঠিকানায় পরিণত করতে হবে। এজন্য সাংবাদিকদের দৃঢ় ঐক্য ধরে রেখে সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে পথ চলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ