শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের দ্বিতীয়তলার ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন

দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ
জামে মসজিদের দ্বিতীয়তলার ছাঁদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতি মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কড়াইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের ছাঁদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা সিটি কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক ও মসজিদ কমিটির ক্যাসিয়ার মো. মফিজুর রহমান, সহকারি অধ্যাপক বেলাল হোসেন,
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মাস্টার খলিলুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অফিস সহকারি মো.
হারুনার রশিদ, মছরুর রহমান প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে সিটি কলেজ জামে মসজিদটির দ্বিতীয়তলার ছাঁদ ঢালাই করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ।

এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের মুসুল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস