বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবিনার ২৫০ গোল উদযাপন করলো বসুন্ধরা কিংস

দেশের প্রথম ফুটবলার হিসেবে ২৫০ গোলের মাইলফলক অতিক্রম করায় নিজের ক্লাব বসুন্ধরা কিংস থেকে সংবর্ধনা পেলেন সাবিনা খাতুন। দেশের ফুটবলে অনন্য এক অর্জনের পর এমন উদযাপন করতে পেরে আপ্লুত এই নারী ফুটবলার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনাকে সারপ্রাইজ দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের ক্যাম্পে উদযাপন অনুষ্ঠান আয়োজন করে বসুন্ধরা কিংস। এ সময় তাকে সম্মানসূচক একটি ক্রেস্ট এবং জার্সি উপহার দেয়া হয়। বসুন্ধরা কিংসের (পুরুষ) স্প্যানিস কোচ অস্কার ব্রুজন, সহকারী কোচরা এবং ম্যানেজার পিংকি সানোয়ার ‘সাবিনা ২৫০’ লেখা জার্সিটি হাতে তুলে দেন।

সাবিনা দুইদিন আগে নারী লিগে স্পার্টাক গ্যালাকটিকো সিলেট এফসির বিরুদ্ধে হ্যাটট্রিক করেই আড়াইশ গোলের ক্লাবের সদস্য হয়েছেন। দেশে, মালদ্বীপে এবং ভারতের ঘরোয়া ফুটবল মিলিয়ে সাবিনার গোল এখন ২৫২টি। সাবিনা ছাড়া বাংলাদেশের কোনো ফুটবলারের (নারী-পুরুষ) এই অনন্য রেকর্ড গড়া হয়নি।

অনুষ্ঠানের পর সাবিনা বলেন, ‘আমি জানতাম না। হঠাৎ করেই ক্লাব আমাকে এই সারপ্রাইজ দেয়। সত্যি বলতে কি বসুন্ধরা কিংসের কর্মকর্তা ও অফিসিয়ালদের আন্তরিকতা ভাষায় প্রকাশের নয়। তাদের এই উপহার আমাকে আরও বেশি গোল করতে অনুপ্রাণিত করবে।’

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা