বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুয়াকাটায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণচেষ্টা, মামলা

পটুয়াখালীর কুয়াকাটায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গৃহবধূ নিজেই বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, দুই মাস ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন প্রতিবেশী আবু তাহের (৩২)। প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার স্বামীকে জানান। স্বামী এর প্রতিবাদ করলে আবু তাহের ক্ষিপ্ত হন।

ঘটনার দিন তার স্বামী বাসায় না থাকার সুযোগে আবু তাহের ঘরে প্রবেশ করে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর করেন সটকে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত আবু তাহের মামলার বিবরণ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!