সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরার সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে ইয়াবা ও জিপ আটক

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের হাড়দ্দহ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বিজিবি ৪৯২ পিস ইয়াবা ও একটি নম্বারবিহীন জিপগাড়ি জব্দ করেছে।

সোমবার বিকেলে বিজিবি এ অভিযান চালায়।
এ সময় শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুল পালিয়ে যায়।

বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের পদ্মশাঁখরা ক্যাম্পের সুবেদার মহসিন আলী জানান, শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুলের বাড়িতে ভারত থেকে আনা বিপুল পরিমান মাদক মজুদ রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে ভোমরা, পদ্মশাঁখরা ও কোমরপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালায়।

সন্ধ্যায় ওই বাড়িতে রাখা শহীদুল ইসলামের মালিকানাধীন একটি নাম্বার বিহীন জিপগাড়ি থেকে ৪৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ওই জিপগাড়িটি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে পদ্মশাঁখরা বিজিবি ক্যাম্পের সুবেদার মহসিন আলী বাদি হয়ে আসাদুল ইসলামকে পলাতক দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির