শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামাজিক অবক্ষয় রোধে কলারোয়ার চন্দনপুরে ‘বিট পুলিশিং’ সভা

সামাজিক অবক্ষয় রোধে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৫ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটডে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ইস্রাফিল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রাকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ইউপি সদস্যগণ ইউনিয়ন পরিষদের সচিব, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নবাগত ওসি মীর খায়রুল কবির বলেন, ‘ইউনিয়ন থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ, সাইবার ক্রাইম, সন্ত্রাস, যেকোন জুয়া, সন্ধ্যার পর স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের রাস্তা ঘুরাফেরা বন্ধসহ সকল প্রকার অপরাধ দমনে কলারোয়া থানা পুলিশ সবসময় কঠোর পদক্ষেপের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।’

সকল অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে তিনি পুলিশের পাশাপাশি ইউনিয়নবাসীর সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে নবাগত ওসি’কে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক যুবলীগ নেতা সোহাগ রানা নয়ন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
  • কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান
  • জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক