শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশের ন্যায় কলারোয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

দীপক শেঠ, কলারোয়া: সারাদেশের ন্যায় কলারোয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৬ষ্ঠ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুৃয়ালি দেশের ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

সোমবার(৩০ অক্টোবর) সকাল ১১ টায় রাজধানীর ওসমানী মিলনায়তন থেকে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসাবে কলারোয়া মডেল মসজিদের উদ্বোধন করা হয়। উপেজলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়, সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান এস,এম আফজাল হোসেন হাবিল, শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, সহকারী প্রোগ্রামার অফিসার( আইসিটি) মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধিজন ও উপজেলার সকল মসজিদের ইমাম ও হাফেজগণ।

পরে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত কলারোয়া মডেল মসজিদের নাম ফলক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

উল্লেখ্য, এ সকল মডেল মসজিদে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা থাকবে বলে জানা যায়। এ ছাড়া, হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন, প্রশিক্ষনের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্ণার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক- প্রাথমিক শিক্ষা, পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থা ও ইসলাসিক সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ও দেশি- বিদেশি অতিথিদের জন্য বোডিং সুবিধা থাকবে বলে সংশ্লিষ্ঠ মন্ত্রাণালয় থেকে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত