সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিগঞ্জের নলতায় অবস্থিত নবকিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে সংগঠনের কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলতা হাসপাতাল এলাকায় মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।
সেখানে সংগঠনের সভাপতি আহসান কবির টুটুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কালাম বিন আকবারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মুহিত, শ্যামনগরের জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সংগঠনের সদস্য মৌরিন ইসলাম, ঐশ্বরিয়া দাস, আব্দুর রহমান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ছোটনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সারাদেশে নারী ও শিশু ধর্ষণকারীদের সবোর্চ্চ শাস্তির দাবি করেন।

উপজেলা পরিষদের মাসিক ওয়াটসান কমিটির সভা

কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক ওয়াটসান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোয়াজ আবরার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার, জনপ্রতিনিধি ও এনজিও কর্মীরা।
সভায় উপজেলায় পানি সংকট রোধ, প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পানির প্লান্ট স্থাপন, বিভিন্ন স্থানে অকেজো প্লান্ট মেরামতসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা