শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুর ও ছন্দের আবেশে সাতক্ষীরা সদরের ডিবি গার্লস স্কুলে বর্ষবরণ

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত প্রত্যয়ে নতুনের কেতন উড়িয়ে মাঙ্গলিক কামনায় সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মলিন মর্ম মুছায়ে সকলের চির মঙ্গল কামনায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩০-কে বরণ করা হয়েছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বরণ উপলক্ষে সরকারি নির্দেশনায় পুরাতন জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের জয়গানে সর্বত্র ছড়িয়ে পড়ে সুর ও ছন্দের আবেশ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধাভাঙা উল্লাসে।

পহেলা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরোনো সব গ্লানিকে মুছে ফেলে সবাই গেয়ে উঠে নতুন দিনের গান। ১৪২৯-এর আনন্দণ্ডবেদনা, হাসি-কান্নার হিসাব মিটিয়ে শুরু হয় নতুন বছরের পথচলা। জাতি-ধর্ম নির্বিশেষে সার্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে জাতীয় সংগীতের পর একসঙ্গে গেয়ে ওঠে ‘এসো হে বৈশাখ এসো এসো…’। ষোলআনা বাঙালিয়ানায় বর্ণিল পোশাকে মিলিত হয় প্রাণের উৎসবে। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বৈশাখ বন্দনায় ‘এসো হে বৈশাখ এসো, এসো…’ ‘ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর…’ গানের আবেশ ছড়িয়ে, পুঁথিপাঠ, বর্ষবরণের গান, কবিতা আবৃত্তি আর আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয় পহেলা বৈশাখ।
ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে মাঙ্গলিক উৎসবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন প্রমুখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণিল পোশাক পরে সুর ও ছন্দের আবেশে অনুষ্ঠানে অংশ নেন। পুরো বাঙালিয়ানায় মেতে ওঠে স্কুল ক্যাম্পাস। বর্ষবরণের অবিনাশী গানের সুরে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। পুঁথিপাঠ করে শোনান সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। সংগীত পরিবেশ করেন শিক্ষক অরুন কুমার মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস