রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে, সেই বিষয়ে নেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

একই সঙ্গে তিনি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও একক প্রার্থীকে সামনে রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং মানুষের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে ভালো কর্মসূচি নিয়ে নেতাদের মাঠে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বগুড়ার জেলা, থানা ও সিটি করপোরেশনের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তারেক রহমান এসব নির্দেশনা দেন। এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সন্ধ্যা ৬টায় বৈঠকটি শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠক শেষে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘আমাদের দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে আরও ভালো ভালো কর্মসূচি নিয়ে যেতে বলেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।’

মোশারফ হোসেন জানান, বিগত সময়ে তারা কতটুকু অবহেলিত ছিলেন এবং গত ছয় মাসে কতটুকু উন্নয়ন হয়েছে—এসব বিষয় মানুষের সামনে তুলে ধরতে বলেছেন তারেক রহমান। দলের মধ্যে ছোটখাটো কোনো সমন্বয়হীনতা থাকলে তা দূর করে সমন্বয়ের মাধ্যমে কাজ করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

‘পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, একক প্রার্থীকে সামনে রেখে কাজ করতে বলেছেন। অচিরেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে,’ যোগ করেন এ সংসদ সদস্য। তিনি আরও বলেন, ‘সেখানে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই তাগিদ চেয়ারম্যান দিয়েছেন।’

বিদ্রোহী প্রার্থী না রাখার নির্দেশ
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি মো. মাফতুন আহমেদ জানান, বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধভাবে করার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে হবে যে কোনো উপায়ে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্রোহী কোনো প্রার্থী থাকা যাবে না। কীভাবে বিদ্রোহী প্রার্থী দূর করা যায়, সবাই একসঙ্গে (কাজ) করা যায়, সেটা করতে হবে।’

জনগণকে আশ্বস্ত করার নির্দেশ
বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মধ্যে প্রচার করার কথাও বলা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট রয়েছে, তা থাকবে না—এ বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে নেতাদের বলেছেন তারেক রহমান।

মাফতুন আহমেদের ভাষ্য, তারেক রহমান বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই সংকট দূর করার জন্য।’

তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থ ও ভুল পদক্ষেপের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বর্তমান সরকার সেই সংকট মোকাবিলা করছে এবং জনগণের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বস্ত করতে বলা হয়েছে।

ধারাবাহিকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এর আগে গত ২০ আগস্ট পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ১৩ আগস্ট রাজশাহী বিভাগের অন্যান্য জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারও আগে ২০ জুলাই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

বগুড়ার নেতাদের সঙ্গে শনিবারের বৈঠকেও দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা, নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী