শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্পিকার শিরীন শারমিনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাৎ

বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পষিদের স্পিকার মিলটন ডিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে অবস্থান করছেন মানামায়।

আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের দ্বিপাক্ষিক সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় নিয়ে করেন আলোচনা।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় কোভিড-১৯ কালীন জনজীবন সুরক্ষিত রাখার পাশাপাশি কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রায় এক কোটি মেয়ে শিক্ষার্থীদের মোবাইলে অর্থ প্রেরণের মাধ্যমে বৃত্তি প্রদান, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, ‘ডেল্টা প্লান ২১০০’ প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে সফলতার সাথে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পাশাপাশি দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার, যা ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়ক। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

এসময়, ব্যবসা-বাণিজ্যেতব প্রসার ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পিকার।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে স্পিকার মিলটন ডিক বলেন, চলমান বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন ইত্যাদি চ্যালেঞ্জসমূহ বর্তমানে প্রযোজ্য সকল দেশের জন্য। এসকল চ্যালেঞ্জ মোকাবিলা করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে সব সময় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময়, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, মো. শাহে আলম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ