বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি সাতক্ষীরার আগরদাড়ী ইউনিয়নে!

স্বাধীনতার ৫০ বছর পরও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে লাগেনি উন্নয়নের ছোয়া।

স্থানীয়রা জানান, আগরদাড়ী ইউনিয়নে বিভিন্ন দলের অনেক বড় বড় নেতা আছে। অন্যদিকে ইউনিয়নে পাঁচ বছর অন্তর ভোটের সময় বিভিন্ন দলের জনপ্রতিনিধি প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা জনগনের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসে। আর ইউনিয়নে উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিবছর নানা প্রকল্পের খাতে লাখ লাখ টাকা বরাদ্ধ দিয়ে থাকেন। কিন্তু আজও পর্যন্ত ইউনিয়নে উন্নয়নের দেখভালের কেউ নজরদারি দেয় নাই? ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের উন্নয়নের দেখভালের তদারকির খবর পাওয়া যায় নাই! বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখলেও আগরদাড়ী ইউনিয়নে দলীয় বড় বড় নেতারা উন্নয়নের দেখভালের কোনো তদারকি খোজখবর রাখে নাই! ভোটের পর দিন আবাদেরহাটের এক চায়ের দোকানে বসে থাকা কয়েকজন নাম প্রকাশ অনিচ্ছুক বিভিন্ন ইউপি চেযারম্যান প্রার্থীদের কর্মী ও ভোটারদের মধ্যে ভোট কেনাবেচার গল্প ওঠে আসে। এসময় তারা বলেন চলতি বছরের গেলো ১১ নভেম্বর ইউপি নির্বাচন।

এই ইউপি নির্বাচনে আগরদাড়ী ইউনিয়নে দলীয় আওয়ামীলীগ, বিদ্রোহী, স্বতন্ত্র ও গোপনে দলীয় জামায়াত, বিএনপির সমর্থনে স্বতন্ত্র চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হিসেবে অনেকে অংশ গ্রহন করে। তবে ভোটে পাশ করার আশায় এসব প্রার্থীরা স্থানীয় সব দলীয় নেতাদের সাথে মোটা অংকের টাকায় রফাদফায় নির্বাচনে দৌড়ঝাপ শুরু করে। তেমনি জনগনের ভোট কেনার জন্যও প্রতিদিন রাতের আঁধারে এসব প্রার্থীরা পাল্লাক্রমে নির্বাচনী মাঠে টাকা ব্যায় করতে থাকে। কোনো কোনো প্রার্থী কোটি টাকা, আবার কেউ কেউ প্রার্থী লাখ লাখ টাকা ব্যায় করেছেন। তাই এবার ইউপি নির্বাচনে আগরদাড়ী ইউনিয়নের অধিকাংশ প্রার্থীরা ৫০ লাখ থেকে দেড় কোটি টাকা করে নাকি ব্যায় করেছেন। যার কারনে এই ইউনিয়নে নির্বাচিত হয়ে আসা জনপ্রতিনিধিরা উন্নয়নের ও জনসেবার নামে তাদের আখিরাত গোছাতে থাকে। তাই জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার কথার মিল জনগনের মাঝে রাখতে পারে না বলে চায়ের দোকানে এসব আলোচনায় ঝড় ওঠে।

স্থানীয়রা জানান, স্বাধীনতার ৫০ বছর পর থেকে আজও পর্যন্ত আগরদাড়ী ইউনিয়নে লাগেনি কোনো উন্নয়নের ছোয়া। অথচ বর্তমান আওয়ামী লীগ সরকার জেলা, উপজেলার এপ্রান্তে থেকে ওই প্রান্তে অলিগলি রাস্তাঘাটসহ অন্যন্যা অবকাঠামো কাজ গুলো ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের উন্নয়নের পাশাপাশি ক্ষমতাশীন দলের স্থানীয় নেতাদের ও জনপ্রতিনিধিদেরকে গ্রাম অঞ্চলের অবকাঠামো কাজ গুলো উন্নয়নের তদারকির দেখভালের জন্য দিক নির্দেশনয়ায় দিয়ে আসছেন সরকার। কিন্তু অবকাঠামো কাজ গুলো তদারকির দেখভালের অভাবটি স্থানীয় দলীয় নেতাদের ও জনপ্রতিনিধিদের গায়ে একই বাতাস বয়ে আসছে। তাই আগরদাড়ী ইউনিয়নে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র বহু নির্বাচিত জনপ্রতিনিধিরা চেয়ারে বসলেও আজও পর্যন্ত একটি মডেল ইউনিয়ন পরিষদ ভবন ও জমি অধিগ্রহন করতে পারে নাই, ভুমি অফিস বভন নির্মাণ, জলাবদ্বতা নিরসন, খাল খনন, পিচের রাস্তা, হাটবাজার, গ্রাম অঞ্চলসহ ইউনিয়নে অন্যন্যা অবকাঠামোর উন্নয়নের ছোয়া লাগাতে পারে নাই। এছাড়াও শহরতলীয় গ্রাম কাশেমপুর উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে পিচের রাস্তা নির্মাণ, কমিনিউটি ক্লিনিক স্থাপন, জলাবদ্ধতা নিরসন ও খাল খনন। কাশেমপুরে সোলিং রাস্তাঘাট গুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক কাঁচা রাস্তা এখনো পাঁকা হয়নি। এলাকার মানুষ বর্ষা বাদলে চরম ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করে। কাশেমপুর মাঠে পানি নিষ্কাশনের একমাত্র পথ বকচরা খাল দিয়ে নিষ্কাশন হয়। কিন্তু সেই খাল খননের অভাবে মাঠে ও আশেপাশে গ্রাম গুলোতে হয় জলাবদ্বতার সৃষ্টি। এলাকায় উন্নয়ন না হওয়ায় মানুষের দূর্ভোগের শেষ নেই বলে স্থানীয়রা জানান।

নাম প্রকাশ অনিচ্ছুক আওয়ামীলীগের স্থানীয় একাধিক নেতারা জানান, বেশিভাগ জামায়াত বিএনপি পন্থী আগরদাড়ী ইউনিয়ন এলাকা। তাই এই ইউনিয়নে ভোটের সময় বেশিভাগ টাকার বিনিময়ে সব দলীয় নেতারা প্রার্থীদের কাছে বিক্রি হয়ে যায়। যার ফলে ইউনিয়নটি জামাত বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচিত জনপ্রতিনিধিদের দখলে থাকে। ২০১৬ সালে ও চলতি বছর ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় দুই নেতা উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে। এই দুই বারের ইউপি নির্বাচনে দলীয় অধিকাংশ নেতারা অন্যন্যা প্রার্থীদের কাছে গোপনে টাকায় বিক্রি হওয়ায় নৌকা পরাজিত হয়েছে। তাই এই ইউনিয়নে এবারও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে। তবে আগরদাড়ী ইউনিয়নে বর্তমান সরকার জনগনের উন্নয়নের স্বার্থে এখানে দলীয় নেতাকর্মী ও জেলা উপজেলার দলীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়ন করছেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান