রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদাসলে মওকুফ: কলারোয়ায় কৃষি ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে ২০২৬ সালের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অনুর্ধ্ব ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদাসলে মওকুফের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় কয়লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এসএমএ কাইয়ুম (বিকেবি, মুখ্য আঞ্চলিক কার্যালয়, সাতক্ষীরা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তা ফরিদুল ইসলাম বাপ্পি, কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এবং কর্মকর্তা সনজীব মন্ডলসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

উঠান বৈঠকে কৃষকদের মাঝে সরকারের এ বিশেষ সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় এবং ঋণগ্রহীতাদের দ্রুত এ সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত