বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ৭ হাজার মোটরসাইকেল

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের শুরুর প্রথম দিনে প্রথম প্রথম ১২ ঘণ্টায় পার হয়েছে ৭ হাজারের বেশি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ হাজার ১০৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।

এ তথ্য নিশ্চিত করে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, প্রথম দিনে সামগ্রিক অভিজ্ঞতা বেশ ভালো, কারণ বেশিরভাগ মোটরসাইকেল চালক নির্দেশাবলি মেনে লেন অনুসরণ করেছেন।

শর্তসাপেক্ষে পদ্মা সেতুতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচল শুরু করে সেতু কর্তৃপক্ষ। ভোর থেকেই মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে জড়ো হতে থাকেন মোটরসাইকেল চালকরা। এ সময় টোলপ্লাজা থেকে পদ্মা সেতু উত্তর থানা পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত টোলপ্লাজার সামনে দীর্ঘ জট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করে মোটরসাইকেলের চাপ। সকাল ১০টার পর থেকেই অনেকটাই স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি।

গেল বছর পদ্মা সেতু চলাচলের জন্য খুলে দেওয়ার এক দিন পর মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে গত মঙ্গলবার একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে দেওয়ার নির্দেশনা দেন। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের মোটরসাইকেল চালুর বিষয়টি অবহিত করেন।

মঞ্জুর হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে মধ্যরাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৬ হাজার ২১৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৫৪১টি বাইক ছিল।

অন্যদিকে জাঞ্জিরা প্রান্ত থেকে মোট ৭ হাজার ৯১৮টি যানবাহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। যানবাহনের মধ্যে ৫৬৪টি বাইক ছিল।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান