বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩৮ বছর পর পরিবারে এলো কন্যাশিশু

গত ১৩৮ বছরে পরিবারে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি। সেই খরা কাটল দুই সপ্তাহ আগে। মার্কিন ক্লার্ক দম্পতির সংসারে জন্ম নিল একটি কন্যাশিশু। সন্তানটি এখন সকলের নয়নের মণি। আর দীর্ঘ দিন পরে বংশে কন্যা সন্তানের আগমনে খুশি ওই দম্পতিও।

শিশুটির নাম রাখা হয়েছে অড্রে। এর আগে ক্লার্ক পরিবারে শেষ শিশুকন্যার জন্ম হয়েছিল ১৮৮৫ সালে। প্রায় ১৩৮ বছর পর পরিবারে কন্যাশিশুর আগমন নতুন অধ্যায়ের সূচনা করল বলে জানিয়েছে শিশুটির পরিবার।

এই ঘটনা নিজের কাছে একটি আশ্চর্যের বলে মনে করছেন শিশুকন্যার বাবা অ্যান্ড্রু ক্লার্ক। মা ক্যারোলিন ক্লার্ক জানিয়েছেন, ১০ বছর আগে অ্যান্ড্রুর সঙ্গে তার বিয়ে হয়। সেই সময় ১৩০ বছর ধরে ক্লার্ক পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি, তা ক্যারোলিন ক্লার্ককে জানিয়েছিল শিশুটির বাবা।
অ্যান্ড্রুর মুখে এ কথা শুনে আশ্চর্যই হয়েছিলেন ওই নারী। প্রথমে এই অদ্ভুত ঘটনা বিশ্বাসও করেননি তিনি। পরে পরিবারের অন্যদের কাছ থেকে খোঁজ নিয়ে ঘটনাটি সত্য বলে জানতে পারেন। ক্যারোলিন বলেন, অ্যান্ড্রুর বংশে অনেক ভাই থাকলেও, কোনো বোন ছিল না।

২০২১ সালে ক্লার্ক দম্পতি গর্ভপাতের শিকার হয়েছিল। এর ফলে আগামী দিনে আদৌও সন্তান ধারণ করতে পারবেন কি না, তা নিয়ে মা ক্যারোলিনের মধ্যে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু সমস্ত সংশয় কাটিয়ে সুস্থভাবে কন্যাশিশুর জন্ম দিতে পেরে খুশি তিনি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

গর্ভবতী হওয়ার পর সন্তান ছেলে না মেয়ে হবে, তা নিয়ে কোনো চিন্তা তাদের ছিল না বলে বলে জানিয়েছে ক্লার্ক দম্পতি। সুস্থভাবে শিশুর যাতে জন্ম হয়, বারবার সেই প্রার্থনাই করতেন। তবে, গত বছর সেপ্টেম্বর মাসে তারা গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণের আশ্রয় নিয়েছিলেন তারা। সেই সময়ে তাদের মেয়ে হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছিল। গত ১৭ মার্চ অড্রের জন্ম হয়। সুস্থভাবে কন্যাশিশুর আগমন তাদের সমস্ত সংগ্রামের মূল্য, তা জানাতে ভোলেননি ওই মার্কিন দম্পতি। দম্পতির একটি চার বছর বয়সী পুত্র সন্তান আছে। নাম ক্যামেরন। এখন মেয়ে হওয়ায়, ক্লার্ক পরিবারে খুশির হাওয়া বইছে।

সূত্র : ডেইলি মেইল, নিউইয়র্ক পোস্ট, গুড মর্নি আমেরিকা

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা