বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের দূর্দান্ত সাফল্য

২১ এপ্রিল চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে নিজেদের মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের তিন শিক্ষার্থী।

১৪তম বিজেএস এ দূর্দান্ত সাফল্য অর্জনকারী নর্দান বিশ্ববিদ্যালয়ের এই তিন শিক্ষার্থী হলেন ২৭তম ব্যাচের সোহানুর রহমান সোহাগ, ১৮তম ব্যাচের আব্দুল মান্নান এবং নোভা নুসরাত।

সোহানুর রহমান সোহাগের মেধাতলিকায় স্থান ৪১তম। নিজের সাফল্যের বিষয়ে সোহানুর রহমান সোহাগ বলেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফলতার হাতছানি পেতে হলে নিজের মেধায় শান দিয়ে সফলতা অর্জন করে নিতে হবে। তবে একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখেন শিক্ষকরা। নর্দান ইউনিভার্সিটিতে অধ্যয়নের সময় সকল শিক্ষকরাই আমাকে অনুপ্রাণিত করেছেন আজকের এই অবস্থান অর্জন করার পেছনে। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

অন্যদিকে ১৪ তম বিজেসের মেধাতালিকায় স্থান করে নেওয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৮ তম ব্যাচের আব্দুল মান্নানও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষকদের প্রতি। বিজেএস এর মেধা তালিকায় স্থান করে নিতে পেরে আনন্দিত আব্দুল মান্নান ও তার পরিবারের সকলেই।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সন্তানতুল্য। সন্তানদের যে কোনো ভালো খবর শুনলে গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা ইতপূর্বেও বিজেএস-এ তাদের মেধার ছাঁপ রেখেছেন। ১৪তম বিজেএস এ মেধাতালিকায় জায়গা করে নেওয়া শিক্ষার্থীদের আমার ও নর্দান পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই। আগামীতেও আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের তথ্য মতে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বিভিন্ন পদে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয় বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলে ৩ হাজারেরও বেশি তালিকাভুক্ত আইনজীবী রয়েছেন যারা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাসিসটেন্ট ডিরেক্টর (পাবলিক রিলেশন) মাহমুদা আক্তার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ