রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ লিটার দুধের মূল্য ৮ হাজার ৫০ টাকা!

দুধ অত্যন্ত পুষ্টিকর ও সুষম খাদ্য। দুধে রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ যা প্রায় সকলেরই জানা। পুষ্টিবিদ ও চিকিৎসকরা প্রতিদিনই দুধ খেতে পরামর্শ দেন। গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দুধ খাওয়ার প্রচলন স্বাভাবিক হলেও গাধার দুধ খাওয়ার বিষয়টি অনেকেরই অজানা।

ভারতের অনেক রাজ্যেই জনপ্রিয় হয়ে উঠছে গাধার দুধ। নবজাতকদের পুষ্টির জন্য এসব এলাকায় এ দুধের ব্যাপক চাহিদা রয়েছে। তাই গুজরাটের অনেক জায়গাতেই গড়ে উঠেছে গাধার খামার। যেখানে প্রতি লিটার গাধার দুধ বিক্রি হয় ৭ হাজার রুপিতে। বাংলাদেশি টাকায় যার মূল্য ৮ হাজার ৫০ টাকা।

দক্ষিণ ভারতে ওষুধ হিসেবে গাধার দুধের অনেক চাহিদা রয়েছে। ওষুধ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে গাধার দুধের চাহিদা তৈরি হচ্ছে। এমনকি আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কিছু দেশেও এই দুধের চাহিদা বাড়ছে।

প্রাচীন মিশরের ইতিহাসে বলা আছে, সৌন্দর্যের রাণী ক্লিওপেট্রা তার রুপ-লাবণ্য ধরে রাখার জন্য গাধার দুধ দিয়ে গোসল করতেন। তবে, ভারতে গোসলের জন্য ব্যবহার না হলেও খাওয়ার জন্য অনেকেই সংকোচ ছাড়াই এতো দাম দিয়ে কিনছে গাধার দুধ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী