বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০০ কেজি স্বর্ণে মুদ্রিত হচ্ছে আল-কোরআন

বিশ্বে স্বর্ণখচিত সবচেয়ে বড় কোরআন মুদ্রিত হচ্ছে পাকিস্তানে। ঐতিহাসিক এ কোরআন স্থান পাবে বিশেষ কোনো জাদুঘরে।
ব্যয়বহুল এই প্রজেক্টের আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সাহায্য চাওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়, স্বর্ণাক্ষরে মুদ্রিত এ কোরআন তৈরি হচ্ছে পাকিস্তানে। কোরআনটির অক্ষর খোদাই করা হবে ধাতু দিয়ে। কাগজের বদলে থাকবে ক্যানভাস।

অবিশ্বাস্য এ কাজে রয়েছেন চিত্রশিল্পী ও ভাস্কর শাহিদ রাসাম। ২০১৬ সাল থেকে তিনি এই কাজটি করছেন।

গত বুধবার করাচি প্রেস ক্লাব (কেপিসি) এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

তিনি জানান, কোরআনটির পাতা ৫৫০টি। কোরআনটির ৮০ হাজার অক্ষর খোদাই করতে লাগবে ২০০ কেজি সোনা ও ২ হাজার কেজি অ্যালুমিনিয়াম। প্রতি পাতার দৈর্ঘ্য ২ মিটার ও প্রস্থ ২ দশমিক ৬ মিটার।

কোরআনটির দুটি পাতার কাজ পুরোপুরি শেষ করতেই শাহিদের লেগেছিল দুই বছর।

দুবাই এক্সপোতে স্বর্ণখচিত কোরআন

স্বর্ণখচিত এ কোরআনের সুরা আর রহমান অংশ মুদ্রণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপোর পাকিস্তান প্যাভিলিয়নে প্রদর্শন করা হচ্ছে। এ নিয়ে দুবাইভিত্তিক উদ্যোক্তা ইরফান মুস্তফা বলেন, তিনি শাহিদের কাছ থেকে স্বর্ণাক্ষরে কোরআন মুদ্রণের বিষয়টি শোনার পর, সেটি দুবাই এক্সপোতে প্রদর্শনের পরামর্শ দিয়েছিলেন।

স্বর্ণখচিত কোরআন নিয়ে একটি ডকুমেন্টিরে তৈরি করার কাজ চলমান রয়েছেন। গত মাসে পরিবারসহ মালালা ইউসুফজাইও প্যাফিলিয়নটিতে এসেছিলেন। সেটিও ডকুমেন্টারিতে স্থান পাবে।

কেপিসির প্রেসিডেন্ট ফাজিল জামিলি বলেন, রাসাম চমৎকার কাজ করেছেন। এটি একটি মাস্টারপিস। জীবনে এরকম কাজ দেখে একজন পাকিস্তানি হিসেবে গর্বিত ও ভাগ্যবান মনে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা