সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪০ মিনিটে এক হালি, মেসিকে ছাড়াই নকআউট নিশ্চিত বার্সার

আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় কাটায় নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। একইসঙ্গে স্কোয়াডের বাইরে রাখেন আরেক নিয়মিত মুখ ফ্রেংকি ডি ইয়ংকে। তবে ম্যাচটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় খানিক চাপ ছিলোই বার্সেলোনার ওপর।

যদিও মাঠের খেলায় তা বুঝতে দেননি মার্টিন ব্রাথওয়েট, অ্যান্তনিও গ্রিজম্যানরা। মেসিকে ছাড়াই ডায়নামো কিয়েভের মাঠ থেকে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে ফিরেছে বার্সেলোনা। মাত্র ৪০ মিনিটের মধ্যে এই এক হালি গোল দিয়ে প্লে-অফের টিকিটও নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে হারালেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে বার্সেলোনা। গ্রুপ ‘জি’তে টানা ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। একই গ্রুপ থেকে নকআউট নিশ্চিত হয়েছে ৪ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া জুভেন্টাসেরও।

মঙ্গলবার রাতে ডায়নামোর মাঠে খেলতে গেলেও পূর্ণ আধিপত্য ছিল বার্সেলোনার। ম্যাচের ৭০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল ক্লাবটি। ডায়নামোর ৭টি আক্রমণের বিপরীতে অন্তত ১৬ বার প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়েছে বার্সেলোনা। গোছানো ফুটবলে ডায়নামোকে সুযোগই দেয়নি কোম্যানের শিষ্যরা।

তবু প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি স্পেনের ক্লাবটি। খেলার ধারও খুব একটা ছিল না প্রথম ৪৫ মিনিটে। প্রথমার্ধের এই ৪৫ মিনিটের মধ্যে অন্তত ৩৪ মিনিট বলের দখল নিজেদের পায়ে রাখলেও পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ডায়নামোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি ত্রিনকাও, কৌতিনহোরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে আসে প্রথম গোল, তাও কি না ডিফেন্ডার সার্জি ডেস্টের পা থেকে। পেদ্রির বাড়ানো বল ডি-বক্সে পান ব্রাথওয়েট। সেটি তিনি এগিয়ে দেন ডেস্টের উদ্দেশ্যে। ডান পায়ের প্লেসিং শটে বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন যুক্তরাষ্ট্রের এ ডিফেন্ডার।

গোলের তালা ভাঙার পর আর ফিরে তাকাতে হয়নি বার্সাকে। মিনিট পাঁচেকের মধ্যেই দ্বিতীয় গোল করেন ব্রাথওয়েট। কর্নার থেকে আসা বল হেড করেন বি টিম থেকে মূল দলে সুযোগ পাওয়া মিনগুয়েজ গার্সিয়া। গোলমুখে সেটি পেয়ে স্লাইডের মাধ্যমে জালে জড়ান ব্রাথওয়েট।

ম্যাচের ৭০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন ব্রাথওয়েট। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মাঠে গ্রিজম্যান থাকলেও স্পটকিক নেন ব্রাথওয়েট, স্কোরলাইন করেন ৩-০। ম্যাচ শেষ হওয়ার আগে দিয়ে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার এসিস্টে হালি পূরণ করেন গ্রিজম্যান।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর