রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ ফেব্রুয়ারির পরেও করোনার টিকা নিবন্ধন করা যাবে

৫ ফেব্রুয়ারির পরেও করোনার টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সঙ্গে বৈঠক করেন।

বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে ৭৪ হাজার নিবন্ধন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ফেইজে বড় সংখ্যার জনসংখ্যাকে টিকা দেয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না।

দেশব্যাপী টিকাদানের দিনে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী নিজেসহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সারাদেশের গ্রামগঞ্জে টিকার নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জোরশোরে প্রচারণা হচ্ছে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংস্কার নিয়ে রাজপথে লংমার্চ না করে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনারবিস্তারিত পড়ুন

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতবিস্তারিত পড়ুন

  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত